তিলোত্তমা কাণ্ড থেকে লটারি জালিয়াতি: শেষ পর্যন্ত জেলে নির্মল ঘোষ!

বার্তা ডেস্কঃ

তিলোত্তমা কাণ্ডের পাশাপাশি লটারির এক কোটি টাকা বলপূর্বক কেড়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে চরম আইনি সংকটে পড়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। পুরী থেকে গ্রেপ্তারের পর তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক তিলোত্তমা মামলায় ১৪ দিনের জেল হেফাজত এবং লটারি প্রতারণা মামলায় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ সূত্রের খবর, ২০২৪ সালে এক পানশালার ড্রাইভার লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ১ কোটি টাকা জেতেন। এরপর পানশালার মালিক ওই ড্রাইভারকে তৎকালীন প্রভাবশালী বিধায়ক নির্মল ঘোষের কাছে নিয়ে যান এবং সেখানে ভয় দেখিয়ে লটারির সমুদয় অর্থ কেড়ে নেওয়া হয়। সেই সময় পুলিশি নিষ্ক্রিয়তার কারণে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ভুক্তভোগী নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন।

শুনানি চলাকালীন আসামিপক্ষের আইনজীবী নির্মল ঘোষের ৭৮ বছর বয়স ও শারীরিক অসুস্থতার যুক্তি তুলে ধরে জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। একই মামলায় যুক্ত অপর অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়কেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে থাকা পৃথক একটি তোলাবাজি মামলায় অতিরিক্ত ৭ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *