স্বাধীনতার দিনেই কোচবিহারে বড় বিপদের ছক, জালে তিন পাক গুপ্তচর!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের দিনেই উত্তরবঙ্গের কোচবিহার থেকে তিন সন্দেহভাজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃত রশিদুল হক, নুর নাসিরুদ্দিন আলি এবং সফিকুল ইসলামকে জেলার সাহেবগঞ্জ এলাকা থেকে পাকড়াও করা হয়। চলতি সপ্তাহেই হাবড়া থেকে আইএসআই এজেন্ট রানা রউফকে গ্রেপ্তারের পর এই অভিযানকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা এদেশে সক্রিয় থেকে অবৈধ উপায়ে ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে তা পাচার করত।

এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, সংগৃহীত সিম কার্ডগুলি প্রথমে বাংলাদেশে পাঠানো হতো এবং সেখান থেকে তা পাকিস্তানে পৌঁছে যেত। শুধু গুপ্তচরবৃত্তি নয়, এই চক্রের সঙ্গে জালনোট কারবারের গভীর যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্বাধীনতা দিবসের আবহে বাংলার মাটিতে এই ধরনের দেশবিরোধী কার্যকলাপের জাল কতদূর বিস্তৃত হয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। রাজ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *