পছন্দের আসন না পাওয়ার জের, স্বাধীনতা দিবসে লালকেল্লায় ফের গরহাজির রাহুল-খাড়গে!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের জাতীয় উদযাপনে পরপর দু’বছর লালকেল্লায় অনুপস্থিত রইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, তাঁদের প্রাপ্য পদমর্যাদা অনুযায়ী আসন বিন্যাস ও সরকারি প্রোটোকল না পাওয়ার অভিযোগ তুলে তাঁরা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি এড়িয়ে গেছেন। যদিও সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সমস্ত আসন বিন্যাস সম্পূর্ণভাবে সাংবিধানিক ‘টেবিল অফ প্রেসিডেন্স’ এবং নির্দিষ্ট নিয়ম মেনেই নির্ধারিত হয়ে থাকে।

গত বছর রাহুল গান্ধীকে পঞ্চম সারিতে আসন দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল প্রধান বিরোধী দল। প্রতিরক্ষা মন্ত্রক অলিম্পিয়ানদের জন্য জায়গা খালি রাখার যুক্তি দিলেও এই প্রোটোকল বিতর্ক কাটেনি। চলতি বছরেও একই ঘটনার পুনরাবৃত্তিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে, লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সংকটকালীন পরিস্থিতিতে বিরোধীদের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *