স্বাধীনতা দিবসে মোদির চালে কাঁপছে বিশ্ব, নেতানিয়াহুর বার্তায় নতুন সমীকরণ!

বার্তা ডেস্কঃ

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাঠানো শুভেচ্ছাবার্তার উষ্ণ উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহুকে ‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে উল্লেখ করে মোদি ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশের এই কৌশলগত অংশীদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে। তিনি আরও উল্লেখ করেন, এই সংযোগ উভয় রাষ্ট্রের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে এবং ভারত ও ইজরায়েলের সাধারণ মানুষের মধ্যেও সম্পর্ক গভীর করবে।

শুভেচ্ছাবার্তায় নেতানিয়াহু ভারত ও ইজরায়েলের স্বাধীনতার সময়ের সামঞ্জস্য তুলে ধরে যৌথ উদ্ভাবন ও অসীম বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে সহ একাধিক বিশ্বনেতা ভারতকে শুভেচ্ছা জানালেও, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই দীর্ঘ বার্তা এবং প্রধানমন্ত্রী মোদির ইতিবাচক প্রতিক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *