রেকর্ড গড়ে দেশসেরা বাংলা, অবিশ্বাস্য সাফল্যের সাক্ষী রইল গোটা দেশ!
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের জাতীয় জনগণনায় ‘স্ব-গণনা’ প্রক্রিয়ায় দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তথ্য অনুযায়ী, ১৫ই অগস্ট পর্যন্ত ৫৩ লক্ষ ১৩ হাজারের বেশি পরিবার এই ডিজিটাল জনগণনা প্রক্রিয়ায় অংশ নিয়েছে। গত ১ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া মেলে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই বিশাল সাফল্য সম্ভব হয়েছে।
পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে রাজ্যে ৯৩.৮৪ শতাংশ সম্পূরণ হার অর্জিত হয়েছে, যেখানে প্রায় ৫০ লক্ষ পরিবার সফলভাবে তথ্য জমা দিয়েছে। ২৩টি জেলার মধ্যে মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলা সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে। সাধারণ মানুষের এমন সক্রিয় অংশগ্রহণ প্রশাসনিক স্তরে তথ্য সংগ্রহের কাজকে অত্যন্ত সহজ করে তুলেছে। এই সাফল্যের পর রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট দফতরের সকল আধিকারিক ও কর্মীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।