৩১ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ চাকরি, বড় ঘোষণা পুরুলিয়ায়!
বার্তা ডেস্কঃ
সোমবার পুরুলিয়া সফরে গিয়ে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি রাজ্যে বিপুল কর্মসংস্থানের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে স্কুল সার্ভিস কমিশন (SSC), পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (PRB) মাধ্যমে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শিক্ষক ও পুলিশকর্মীসহ নানা পদে এই মোট নিয়োগ প্রক্রিয়াটি শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং লিখিত পরীক্ষার ওপর অতিরিক্ত গুরুত্ব দিতে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।
একইসঙ্গে তোলাবাজি, সিন্ডিকেট এবং বালি পাচারের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে সাধারণ মানুষকে সরাসরি যোগাযোগের আহ্বান জানান। এর পাশাপাশি মনসা পুজো উপলক্ষে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার দুপুর দুটো থেকে স্থানীয় প্রশাসনিক দফতর, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কার্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।