বঙ্গোপসাগরের নিম্নচাপে ভাসবে বাংলা, কোন কোন জেলায় জারি রেড অ্যালার্ট?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের জেরে বঙ্গে ফের জোরাল কামব্যাক করেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এই সিস্টেমটি আরও বেশি শক্তি সঞ্চয় করছে, যার ফলে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টির মেঘ জমছে। স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে বিশাল এলাকা জুড়ে এই দুর্যোগপূর্ণ মেঘপুঞ্জের ভয়ংকর বিস্তার। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করায় আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ওড়িশা উপকূলেও হাই অ্যালার্ট জারি করে উপকূলবর্তী অঞ্চল থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী কয়েক দিন মৎস্যজীবীদের সমুদ্রে নামার ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *