সার্টিফিকেট পেতে এবার নতুন নিয়ম, আরামবাগ পুরসভার সিদ্ধান্তে চমক!

বার্তা ডেস্কঃ

আরামবাগ পুরসভায় স্থায়ী বাসিন্দা ও আয়ের শংসাপত্র নেওয়ার নিয়মে আনা হলো বড়সড় বদল। নির্বাচিত পুরবোর্ড ভেঙে দেওয়ার পর বর্তমানে তা প্রশাসক দ্বারা পরিচালিত হওয়ায় শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে আয়ের শংসাপত্র পাওয়ার জন্য আবেদনকারীকে দেওয়া তথ্যের সত্যতা জানিয়ে মুচলেকা জমা দিতে হবে। এ ছাড়া স্থায়ী বাসিন্দার শংসাপত্রের জন্য সচিত্র পরিচয়পত্রের সঙ্গে আবেদনের নির্দিষ্ট কারণ স্পষ্ট করে দরখাস্তে উল্লেখ করতে হবে। এমনকি ১৮ বছরের কম বয়সিদের ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার শংসাপত্র আবেদনের জন্য আবেদনপত্র ও আধার কার্ডের পাশাপাশি জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পুরসভার এগজিকিউティブ অফিসার বিমানকান্তি কর জানান, কাউন্সিলারদের অনুপস্থিতিতে পরিষেবার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে কাউন্সিলারদের হাত দিয়ে সহজে পরিষেবা মিললেও বর্তমানে নির্দিষ্ট নিয়ম মানতে গিয়ে নাগরিকদের কিছুটা ভোগান্তির অভিজ্ঞতা হচ্ছে বলে মত একাংশের। তবে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিক নিয়ম মেনে আবেদন করলে দ্রুত শংসাপত্র মিলবে। এই প্রশাসনিক নিয়মকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষ দাবি করেন, সরকারি নিয়ম মেনে স্বচ্ছভাবে কাজ হওয়াই কাম্য, যেখানে অতীতে তৃণমূল পরিচালিত বোর্ডের অধীনে সাধারণ মানুষকে হয়রানি হতে হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *