১.৬৯ কোটি জাতিগত শংসাপত্রে বড় ধাক্কা, হাইকোর্টের নির্দেশে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
তৃণমূল সরকারের আমলে দেওয়া সমস্ত জাতিগত বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার জন্য গত ১৪ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই বিজ্ঞপ্তির পাশাপাশি পুরো যাচাই প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।
‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে বিলি করা শংসাপত্রের একটি বড় অংশ ভুয়ো বলে সন্দেহ প্রকাশ করে ২০১১ সালের পর থেকে ইস্যু করা প্রায় ১.৬৯ কোটি এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে জেলাশাসকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য চিঠিও পাঠানো হয়। তবে নির্দিষ্ট অভিযোগ ছাড়া এভাবে সব সার্টিফিকেট একসঙ্গে যাচাইয়ের নির্দেশ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হলে, আদালত আপাতত এই পুরো প্রক্রিয়াটি বন্ধ রাখার নির্দেশ দেয়।