‘কেমন আছ’! নিউ ইয়র্ক মেয়রের বাংলা বলা ভিডিও এখন ইন্টারনেটে ঝড় তুলেছে!

বার্তা ডেস্কঃ

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির একটি ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। শহরের হাই স্কুলের পড়ুয়াদের জন্য ব্রডওয়ের বিনামূল্যে থিয়েটার শো দেখার টিকিট লটারির মাধ্যমে বিতরণের দারুণ এক ঘোষণা দিয়েছেন তিনি। সবচেয়ে বড় চমক হলো, এই পুরো ঘোষণাটি তিনি করেছেন একেবারে স্পষ্ট বাংলায়! ভিডিওর শুরুতে নিউ ইয়র্ক সিটির শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাংলায় বলেন, কেমন আছ নিউ ইয়র্ক সিটির হাই স্কুল পড়ুয়ারা? এরপর দুই হাজারের বেশি ফ্রি টিকিট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি লটারির মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করেন।

বহুভাষিক এই রাজনৈতিক ব্যক্তিত্বের অনর্গল বাংলা বলার দক্ষতা অনলাইনে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। নিউ ইয়র্কের ব্রংকসসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি বসবাস করায় মামদানির এই বিশেষ উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ের গভীর মন জয় করেছে। খ্যাতনামা চিত্রপরিচালক মীরা নায়ার এবং মাহমুদ মামদানির সন্তান জোহরান একাধিক ভাষায় পারদর্শী। নির্বাচনী প্রচারের সময়ও তাঁর সাবলীল বাংলা ও হিন্দি ব্যবহারের মুনশিয়ানা প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছিল, যা আজও অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *