মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে তোলপাড়, অপমানের জবাব দিলেন সৌরভ দাস!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা ‘দিমাগি নকশাল’ মন্তব্যের জবাবে তীব্র সুর চড়ালেন সিজেপি নেতা সৌরভ দাস। প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, সরকারের ব্যর্থতা ও নীতি নিয়ে শিক্ষিত তরুণরা কথা বললেই কি তাঁদের নকশাল বলে দাগিয়ে দেওয়া যুক্তিসঙ্গত? তাঁর মতে, সরকারের অযোগ্যতার কারণেই তরুণ প্রজন্ম নিজেদের অধিকার, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে সোচ্চার হতে বাধ্য হচ্ছে।

সামাজিক মাধ্যমে সোচ্চার হয়ে সৌরভ দাস দাবি করেন, অধিকারের কথা বলা কোনো অপরাধ নয় এবং এমন প্রতিবাদীদের দমানো যাবে না। মোদী সরকারের নীতিগত সিদ্ধান্ত ও অসংগতির প্রতিবাদ জানিয়ে তিনি দেশের মানুষ সচেতন হচ্ছেন বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে দেশের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করবে বলে দাবি করে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগের জোরালো দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *