পুজোর আগেই সুখবর, হলদিয়ায় ৬০০০ কোটির বিনিয়োগে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট!

বার্তা ডেস্কঃ

বাংলায় শিল্পের জোয়ার অব্যাহত রেখে পুজোর মুখেই হলদিয়ায় আসছে বিশাল বিনিয়োগ। আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬ হাজার কোটি টাকার ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে। এটি দেশের প্রথম ‘অন-পারপাস’ প্রোপিলিন প্ল্যান্ট এবং ওলেফিন কনভার্সন টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি দেশের বৃহত্তম ফেনল উৎপাদন ইউনিট। এই কারখানায় বছরে প্রায় ৩৪৫ হাজার টন ফেনল উৎপাদিত হবে, যা রাজ্যের শিল্প মানচিত্রে এক নতুন মাইলফলক স্থাপন করবে।

এই প্রকল্পের কাজ প্রায় শেষের পথে থাকায় হলদিয়ার পেট্রোকেমিক্যাল ইকোসিস্টেম আরও বেশি শক্তিশালী হবে। উল্লেখ্য, ফেনল মূলত প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, পেইন্ট এবং ইলেকট্রনিক্স শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে দেশের আমদানিনির্ভরতা কমার পাশাপাশি উৎপাদন খরচও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি, এই কারখানা চালুর মাধ্যমে বঙ্গে বিপুল নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *