অবশেষে হাসপাতালে ইমরান খান! সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে পিটিআই

বার্তা ডেস্কঃ

জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করতে হবে এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই চিকিৎসা চলবে। দীর্ঘদিন ধরেই ইমরানের পরিবার ও পিটিআই দাবি করে আসছিল, কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে গেছে। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে দলীয় মুখপাত্ররা একে অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের অগস্ট থেকে কারাবন্দি ৭৩ বছর বয়সি ইমরানের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ দিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে তাঁর পরিবার। একাধিক মামলায় দোষী সাব্যস্ত হলেও তিনি সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিন বছরের কারাবাস ও একাকীত্ব তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ পিটিআই শিবির এবং তাঁর সমর্থকদের কাছে এক বিরাট রাজনৈতিক ও মানবিক স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *