অগ্নিকাণ্ডের পরই নড়েচড়ে বসল প্রশাসন, তারাপীঠে সিল ১৫টি হোটেল!

বার্তা ডেস্কঃ

তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সুনিশ্চিত করতে রামপুরহাটের মহকুমাশাসক (SDO)-এর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ফায়ার, দূষণ নিয়ন্ত্রণ এবং FSSAI লাইসেন্স না থাকা ১৫টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হোটেলগুলোতে সরজমিনে তল্লাশি চালাতে প্রশাসন, পুলিশ, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ ও পূর্ত দপ্তরের প্রতিনিধিদের নিয়ে ৫টি বিশেষ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। মহকুমাশাসক স্পষ্ট জানিয়েছেন, পর্যটকদের সুরক্ষায় কোনো খামতি বা অনিয়ম ধরা পড়লেই তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *