সোশ্যাল মিডিয়ার ভুয়ো রিলের ফাঁদে প্রাণ গেল কিশোরের, ১ কোটি ২০ লাখ টাকার লোভে খুন!

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্যে বিশ্বাস করে ১ কোটি ২০ লাখ টাকা উপার্জনের অন্ধ লোভে এক মর্মান্তিক অপরাধ ঘটিয়ে বসল একদল তরুণ। ইনস্টাগ্রামের একটি বিভ্রান্তিকর ভিডিও দেখে মানুষের অঙ্গ বিক্রির আশায় ভোপালের ১৭ বছর বয়সী এক কিশোর হকার, রেহানকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে তার নিজস্ব বন্ধুরাই।

ঘটনার মূল অভিযুক্ত ২০ বছর বয়সী বিবিএ ছাত্র জোহেব খান, যে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিত। সে তার বন্ধুদের বোঝায় যে ১৫ বছরের বেশি বয়সী কারো অণ্ডকোষ বিক্রি করলে মোটা টাকা পাওয়া যাবে। গত ৬ আগস্ট মাত্র ১০০ টাকার টোপ ও পুরোনো বচসা মেটানোর কথা বলে রেহানকে নির্জন স্থানে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে অঙ্গটি কেটে নিয়ে প্যাকেটে ভরে তারা।

তবে চিকিৎসাবিজ্ঞানে এর কোনো সত্যতা বা ক্রেতা না থাকায় হতাশ হয়ে অঙ্গটি তারা জলে ফেলে দেয়। ১০ আগস্ট ভোপালের ছোট তালাব থেকে একটি পচা-গলা দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের মা হাতের ট্যাটু দেখে রেহানকে শনাক্ত করলে পুলিশ মূল অভিযুক্ত জোহেব খান ও আমির কুরেশিসহ তিন নাবালককে গ্রেফতার করে। ভুয়ো খবরের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *