আমেরিকাকে কোণঠাসা করতে কোন গোপন পথে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া?

বার্তা ডেস্কঃ

ইরানের সামরিক শক্তি ধ্বংসের মার্কিন দাবির মুখেও তেহরানের অব্যাহত হামলা আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান ফেলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার নজর এড়িয়ে এই যুদ্ধের নেপথ্যে মূল ভূমিকা পালন করছে রাশিয়া। ক্রেমলিন থেকে তেহরানে গোপনে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ টিএনটি বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির সরঞ্জাম। এছাড়া বেজিংও ইরানকে বেইডু নেভিগেশন ও নজরদারি প্রযুক্তিসহ নানা সাহায্য দিচ্ছে। চীন ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করলেও, তেহরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক ঘাটির ওপর নজরদারিতে এদের উন্নত যন্ত্রাংশ এবং স্যাটেলাইট ছবি ব্যবহার করছে।

আমেরিকান ও ইউরোপীয় নজরদারি এড়াতে এই অস্ত্র সরবরাহের জন্য মূল রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে কাস্পিয়ান সাগর। এই সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলো তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে গোপনীয়তা বজায় রাখছে। ২০১৮ সালের ‘কাস্পিয়ান সাগর সনদ’ অনুযায়ী এই এলাকায় বিদেশি সামরিক প্রবেশ নিষিদ্ধ হওয়ায় রাশিয়া ও ইরান সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছে। অতীতে ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছিল, ঠিক তেমনি এখন রাশিয়া কাস্পিয়ান সাগরকে নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করে ইরানের সামরিক শক্তি পুনর্গঠনে সহায়তা করে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *