আফ্রিকায় সোনার খনিতে মর্মান্তিক ধস, প্রাণ হারালেন ৩০ শ্রমিক!

বার্তা ডেস্কঃ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নানা মামবেরে অঞ্চলের আব্বা এলাকায় অবস্থিত এই খনিটিতে দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত সাধারণ ও অবৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে স্বল্প পরিসরে সেখানে সোনা উত্তোলনের কাজ চলছিল। আচমকা ধস নামায় বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থল থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। তবে খনিটির অবস্থান এবং অপ্রতুল সরঞ্জামের কারণে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খনির মাটির নিচ থেকে কাদামাখা দেহ উদ্ধারের দৃশ্য ইতিমধ্যে সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার এবং মৃতদের পরিবারকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *