পা দিতেই ছ্যাঁকা লাগল, জানলা টপকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন পৃথিবী!

বার্তা ডেস্কঃ

তারাপীঠের পর এবার কলকাতার ধর্মতলা। মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আগুন থেকে প্রাণ বাঁচাতে সক্ষম হওয়া উত্তরপ্রদেশের বাসিন্দা পৃথিবী জানান, ৪-৫ তলার এই ভবনে নামার জন্য ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটি লিফ্ট। আগুন লাগার পর একমাত্র লোহার সিঁড়িটিও অতিরিক্ত তাপে ফুটন্ত হয়ে ওঠে, ফলে সেখানে পা রাখাই আসাম্ভব হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত ঘরের জানলা টপকে পেছনের টিনের শেডে লাফিয়ে কোনোমতে নিজের প্রাণ বাঁচান তিনি।

ঘটনাস্থল থেকে ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও অনেকেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি SIT (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে এবং দমকল বিভাগ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *