বালুরঘাটে রেকর্ড চাকরি, ১৭৭৬ জনের হাতে এল স্বপ্নের অফার লেটার!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো রাজ্যজুড়ে বহুল প্রতীক্ষিত ‘কৌশল মহোৎসব’ বা রোজগার মেলা। চাকরির আশায় মেলায় হাজির হয়েছিলেন হাজার হাজার উদীয়মান যুবক-যুবতী। উইপ্রো, টাটা গ্রুপ ও অ্যাক্সিস ব্যাঙ্কসহ দেশের ৫০টিরও বেশি নামী ও স্বনামধন্য শিল্প সংস্থা এই মেলায় অংশ নেয়। দিনভর চলা ইন্টারভিউ প্রক্রিয়া শেষে সফল প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় কাঙ্ক্ষিত চাকরির অফার লেটার।

মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেলায় প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। তাঁদের মধ্য থেকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মোট ১৭৭৬ জন তরুণ-তরুণীকে বিভিন্ন সংস্থায় কাজের জন্য বেছে নেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়, যা বাংলায় অনুষ্ঠিত কৌশল মহোৎসবে এ পর্যন্ত সর্বোচ্চ নিয়োগের অনন্য রেকর্ড। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *