কৃষ্ণনগরে চকোলেটের লোভ দেখিয়ে ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত প্রধান শিক্ষক আটক!

বার্তা ডেস্কঃ

খাবারের লোভ দেখিয়ে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে উত্তাল হয়ে উঠল কৃষ্ণনগরের একটি স্কুল। টানা বৃষ্টির কারণে স্কুলে উপস্থিতির সংখ্যা কম থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ওই ছাত্রীকে নিজের ঘরে ডেকে পাঠায়। এরপর চিপস, চকোলেট ও লাড্ডুর প্রলোভন দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত দেওয়া এবং তাকে দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করানোর অভিযোগ ওঠে। ঘটনার পর ছাত্রীটি বাড়ি ফিরে সব কথা পরিবারকে জানায়। বিষযটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং অভিভাবকরা স্কুলের সামনে চড়াও হয়ে ক্ষোভে ফেটে পড়েন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায় শান্তিপুর থানার বিশাল বাহিনী। বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষক এর আগেও অন্যান্য ছাত্রীদের সঙ্গে একই ধরনের কুৎসিত আচরণ করেছে। শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় এতদিন ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয়। যদিও অভিযুক্ত নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সে ভালোবাসার খাতিরেই ছাত্রীর সঙ্গে কথা বলছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *