উৎসবের মুখে বাংলায় ফিরছে কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে নিরাপত্তা!
বার্তা ডেস্কঃ
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন উৎসবের মরশুম সামলাতে বাংলায় আরও ৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যেই এই বাড়তি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। মূলত রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে, যা পুজোর মরশুম শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকবে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে ৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সম্প্রতি রাজ্যজুড়ে একাধিক জঙ্গি সন্দেহে গ্রেফতারির ঘটনা ঘটেছে এবং নতুন জঙ্গি নেটওয়ার্ক ভেস্তে দিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তাই সম্ভাব্য নাশকতামূলক ঘটনা এড়াতে এবং পুজোর ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন আসা জওয়ানদের রাজ্যের ৩৫টি পুলিশ জেলায় ভাগ করে মোতায়েন করা হবে এবং উৎসবের দিনে কলকাতা পুলিশের পাশাপাশি তাঁদেরও ভিড় সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে।
আন্তর্জাতিক নির্বাচন বা আঞ্চলিক নির্বাচন সংক্রান্ত আপডেট, ভোটার পোর্টাল এবং সর্বশেষ খবরের নির্দেশিকার জন্য নির্বাচন কমিশনের বা স্বীকৃত খবর পরিবেশকদের ওয়েবসাইট অনুসরণ করা বাঞ্ছনীয়।