অন্নপূর্ণা যোজনায় বড় দুঃসংবাদ, কাদের নাম বাতিল হচ্ছে এবার?

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার আওতায় চলতি মাসের ১৭ তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে, যা আগামী ২১ অগাস্ট পর্যন্ত চলবে। তবে চলতি মাসে টাকা পেলেও পরবর্তী মাসে সবার টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন যে, এই প্রকল্পের তালিকা যাচাইকরণ বা তদন্তের কাজ এখনও চলমান রয়েছে।

প্রায় ৫৬ লক্ষ আবেদনকারীর নাম বর্তমানে এনকোয়ারির অধীনে রয়েছে। তদন্তে যদি দেখা যায় কোনো মহিলা এই প্রকল্পের শর্তানুসারে অযোগ্য, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁদের নাম অবিলম্বে বাতিল করা হবে।

পূর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, উপযুক্ত শর্ত মেনেই উপভোক্তাদের টাকা দেওয়া হবে এবং সরকার কোনো দুর্নীতি প্রশ্রয় দেবে না। এই দফায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলা টাকা পাচ্ছেন। মন্ত্রী জানান, যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অথবা ফর্ম পূরণে ভুল ছিল। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলেই প্রকল্পের সিটিজেন পোর্টাল পুনরায় খুলে দেওয়া হবে। প্রকৃত যোগ্য প্রার্থীরা সকলেই এই সুবিধা পাবেন বলে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *