বাংলার শিল্পে জোয়ার, এক ধাক্কায় উনসত্তর হাজার চাকরির সুযোগ!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে শিল্পায়ন ও বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন শিল্পপার্কে জমি লিজ দেওয়ার মাধ্যমে প্রায় উনসত্তর হাজার মানুষের কর্মসংস্থানের পথ প্রশস্ত করা হয়েছে। ডাব্লুবিআইডিসিএল এবং ডাব্লুবিআইআইডিসি-র বিভিন্ন শিল্প ইউনিটের অনুকূলে শত শত একর জমি বন্টনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন গতির সঞ্চার করবে।

পাশাপাশি, রাজ্যে নিষিদ্ধ মাদকের অনুপ্রবেশ কঠোরভাবে রোধ করতে এবং একটি নেশামুক্ত সমাজ গড়ে তুলতে বিশেষ অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাজ্য পুলিশের ডিজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ বাহিনী পরিচালিত হবে। এছাড়া চা বাগানগুলির জমি অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যবহারের নীতি সংশোধন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি বরাদ্দ এবং ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এদিনের বৈঠকে অনুমোদিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *