রাজ্যে হাজার হাজার চাকরির সুযোগ, খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মনে!

বার্তা ডেস্কঃ

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের জোয়ার আনতে নবান্নের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো ঐতিহাসিক সিদ্ধান্ত। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ৮টি শিল্পপার্কে ২৪টি ইউনিটকে ৪৬৩.১৪ একর ও ৬৩৯৭.২৩ বর্গফুট জমি লিজ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে প্রায় ৬২,৭১২ জনের কর্মসংস্থান হবে। এছাড়া ডব্লিউবিআইআইডিসি-র ৪টি শিল্পপার্কে আরও ৯টি ইউনিটকে ৭৮.১৭৮৬ একর জমি বরাদ্দের অনুমোদন মিলিয়ে মোট ৩৩টি শিল্প ইউনিটের মাধ্যমে সাড়ে ৬৮ হাজারের বেশি মানুষের নতুন আয়ের সংস্থান হতে চলেছে।

কর্মসংস্থানের পাশাপাশি রাজ্য সুরক্ষায় গঠিত হচ্ছে ডিজি সিদ্ধনাথ গুপ্তার নেতৃত্বাধীন ‘অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স’। পাশাপাশি সীমান্ত নিরাপত্তার স্বার্থে বিএসএফ-কে খাস জমি প্রদান এবং পদকজয়ী অ্যাথলিট পুজা দাসকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের ১৫% জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের নতুন নীতি এবং ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ সুসংহত করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ আনার মতো একাধিক প্রশাসনিক সংস্কারে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *