দিল্লিতে পাক হাইকমিশনে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক বেআইনি নির্মাণ!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে কড়া পদক্ষেপ করল প্রশাসন। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দূতাবাস চত্বরের একাধিক অবৈধ নির্মাণ। প্রশাসনিক সূত্রে খবর, হাইকমিশনের মূল ভবন অক্ষত থাকলেও বাইরের ভিসা বিভাগের কাছে বেআইনিভাবে বসানো ব্যারিকেড, ধাতব রেলিং ও গেট সহ একাধিক অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে। সরকারি অনুমোদিত সীমানা অতিক্রম করার অভিযোগ উঠতেই অ্যাকশনে নামে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমিধ্যেই এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদের ঘটনার পাল্টা জবাব হিসেবেই এই জোরালো পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, গত ১৭ আগস্ট কোনো সঠিক কারণ ছাড়াই ইসলামাবাদে ভারতীয় হাইকেমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। সেই ঘটনার ঠিক তিন দিনের মাথায় দিল্লির এই কঠোর ব্যবস্থা দুই দেশের সম্পর্কের উত্তাপ আরো বাড়িয়ে দিল। দীর্ঘদিন ধরে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে ভারতীয় কূটনীতিবিদদের ওপর বেআইনি নজরদারির অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে চরম বার্তা দিয়ে কড়া জবাব দিল ভারত, যদিও পাকিস্তান এ বিষয়ে এখনও নীরব।
#WATCH | Delhi | Indian authorities dismantle the external security perimeter outside the Pakistan High Commission, removing traffic bollards and barricades that previously ring-fenced the diplomatic compound. pic.twitter.com/QYvbj7s7fE
— ANI (@ANI) August 20, 2026