৬০ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন: পাকিস্তান ঘাঁটিতে চীন-তুরস্কের মারণাস্ত্র, ভারতের কপালে চিন্তার ভাঁজ!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের বিমানঘাঁটিতে চীন ও তুরস্কের টানা ৬০ ঘণ্টার রহস্যময় বিমান অভিযানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, রাওয়ালপিন্ডির নূর খান ও করাচির মাসরুর ঘাঁটিতে চীনা ও তুর্কি সামরিক পরিবহন বিমানগুলি একাধিকবার ড্রোনসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্র খালাস করেছে। আপাতদৃষ্টিতে কোনো সাধারণ সামরিক মহড়া নয়, বরং এটি বড় কোনো রসদ সরবরাহের প্রস্তুতি বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বছর ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (HQ-9B) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তান নতুন সমরাস্ত্রের বরাত দিয়েছিল। এর পাশাপাশি গত মে মাসে পাক বিমানবাহিনী প্রধানের তুরস্ক সফর এবং সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’—সব মিলিয়ে এই যৌথ তৎপরতা দিল্লির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন ও তুরস্কের এই বিপুল অস্ত্র সরবরাহের আসল লক্ষ্য ভারত কি না, তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *