যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙল প্রতীকের একাংশ!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে এবিভিপি এবং ভিতরে বামপন্থী সংগঠনের সমর্থকদের মধ্যে চলা মুখোমুখি অবস্থান ও স্লোগানকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের তীব্র বাদানুবাদের জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিশ্ববিদ্যালয়ের মূল গেটের লোহা দিয়ে তৈরি প্রতীকের একাংশ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন বাম ও ডানপন্থী ছাত্র সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গোলপার্ক থেকে আসা এবিভিপির একটি মিছিল পুলিশি ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে এসে পৌঁছায়। তালাবন্ধ গেট বেয়ে ভেতরে প্রবেশের চেষ্টার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও তুমুল বচসা শুরু হয়। বাম শিবিরের তরফ থেকে অভিযোগ তোলা হয় যে গেটের বাইরে থেকে ইট-পাথর ও বোতল ছোড়া হয়েছে। সবমিলিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *