‘স্পিরিট’ থেকে বাদ দীপিকা! আয়ের ১০ শতাংশ দাবি করে বিস্ফোরক প্রযোজক
বার্তা ডেস্কঃ
পঁচিশের চর্চিত বিতর্ক ফের নতুন মোড় নিয়েছে। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের মাতৃত্বকালীন শিফট বিতর্ক এবং পারিশ্রমিকের দাবি নিয়ে মুখ খুলেছেন ‘স্পিরিট’ ছবির প্রযোজক প্রণয় রেড্ডি ভাঙ্গা। সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ দেড় বছর আলোচনার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি থেকে অভিনেত্রীর সরে যাওয়ার পেছনে কাজ করেছিল একাধিক কারণ। আট ঘণ্টার শিফট ও পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধ ছাড়াও মূল সমস্যা তৈরি হয়েছিল লভ্যাংশের দাবি নিয়ে। প্রণয়ের দাবি, ছবির মোট লভ্যাংশের দশ শতাংশ দাবি করেছিলেন দীপিকা, যা তাঁদের বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
প্রযোজক আরও অভিযোগ করেন, আলোচনা চলাকালীন ছবির গল্প ও চরিত্র সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁস করে দিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনায় প্রযোজনা সংস্থা অত্যন্ত বিরক্ত হয়েছিল বলে জানান তিনি। প্রসঙ্গত, এর আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও চিত্রনাট্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন দীপিকার বিরুদ্ধে। সব মিলিয়ে, প্রণয়ের এই সাম্প্রতিক মন্তব্যে পুরনো বিতর্ক নতুন করে দানা বেঁধেছে বলিপাড়ায়।
#DeepikaPadukone asked for unreasonable Remuneration hike, her schedule was unprofessional & unfair to the rest of the team, and she wanted 10% of post release profit from #Spirit – #PranayReddyVanga
This led to Sandeep choosing #TriptiDimri 👀 #Prabhas #SandeepReddyVanga pic.twitter.com/GnafTRUWXv
— The Climax India (@TheClimaxIndia) August 20, 2026