মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বকাপ দলে এন্ট্রি! প্রাক্তন ক্রিকেটারের ‘বম্ব স্কোয়াড’ ঘোষণায় শোরগোল
বার্তা ডেস্কঃ
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ভারতীয় দল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর মাঝেই প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার ১৫ জনের দল নির্বাচন ভারতীয় ক্রিকেটে দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে। তাঁর গড়া এই দলে সবচেয়ে বড় চমক মাত্র ১৫ বছর বয়সি তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। যশস্বী জয়সওয়ালের মতো পরিচিত মুখ বাদ পড়লেও রোহিত শর্মার ওপেনিং ব্যাকআপ হিসেবে বৈভবের ওপর আস্থা রেখেছেন তিনি। উথাপ্পার এই ১৫ সদস্যের দলকে ‘বম্ব স্কোয়াড’ বলা হচ্ছে।
অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য বজায় রেখে গড়া এই দলে রয়েছেন দীর্ঘদিন বাইরে থাকা পেসার ভুবনেশ্বর কুমার এবং উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ব্যাটিং বিভাগে রোহিত ও বিরাটের পাশাপাশি অধিনায়ক শুভমান গিল, শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল জায়গা পেয়েছেন। বোলিং আক্রমণে জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও অর্শদীপের সঙ্গে ভুবনেশ্বরের অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের আগে অভিজ্ঞ ও তরুণদের এই মিশ্রণ নিয়ে ক্রিকেট মহলে এখন নানা আলোচনা চলছে।