রাম মন্দির বিতর্কে বিস্ফোরক চম্পত রাই, কার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি?

বার্তা ডেস্কঃ

রাম মন্দির নির্মাণে চুরি সংক্রান্ত বিতর্কে ক্লিনচিট পাওয়ার পর এবার মুখ খুললেন ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই। তদন্ত কমিটি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ার পরপরই তার লেখা একটি বিস্ফোরক চিঠি সামনে এসেছে। রাম মন্দির ট্রাস্ট থেকে পদত্যাগের পর প্রকাশিত নয় পাতার এই চিঠিতে তিনি মন্দির নির্মাণ কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন আমলা নৃপেন্দ্র মিশ্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। রাইয়ের দাবি, ১৫ সদস্যের ট্রাস্ট থাকা সত্ত্বেও অধিকাংশ প্রশাসনিক ও নির্মাণ সংক্রান্ত সিদ্ধান্ত নৃপেন্দ্র মিশ্র একাই গ্রহণ করতেন।

চিঠিতে চম্পত রাই অভিযোগ করেছেন, মন্দির নির্মাণের দায়িত্ব লারসেন অ্যান্ড টুবরো সংস্থাকে দেওয়া এবং নকশার কাজের জন্য একটি বিশেষ সংস্থাকে যুক্ত করার পেছনে সম্পূর্ণ ভূমিকা ছিল মিশ্রের। তার বক্তব্য অনুযায়ী, নির্মাণ কাজে এমন কিছু প্রভাবশালী ব্যক্তিদের যুক্ত করা হয়েছিল, যারা ব্যক্তিগত স্বার্থে কাজ করতেন এবং নিয়মিত উপস্থিতি পর্যন্ত এড়িয়ে চলতেন। অযোধ্যার রাম মন্দিরে অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি হওয়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তোলপাড় চলছে। সেই আবহে নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিশ্রকে নিয়ে এই মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *