সরকারি স্কুলে হানা ঘিরে রণক্ষেত্র জয়পুর, নিয়ম ভাঙায় গ্রাম ছাড়া ‘ককরোচ’ নেতারা!

বার্তা ডেস্কঃ

নিয়ম ভেঙে বিনা অনুমতিতে স্কুল চত্বরে প্রবেশের অভিযোগে তুলকালাম কাণ্ড বাধল রাজস্থানের জয়পুরে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশজুড়ে সরকারি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের দায়িত্বে থাকা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতারা রামপুরা-কানওয়ার গ্রামে পৌঁছতেই তীব্র প্রতিরোধের মুখে পড়েন। স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে তাঁরা বিদ্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, স্কুল ভেঙে দেওয়ার আশঙ্কায় এবং সরকারি নির্দেশিকা অমান্য করায় তাঁরা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। সংঘর্ষের জেরে সিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এই অনভিপ্রেত ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, স্থানীয়রা নন, বিজেপি আশ্রিত গুণ্ডারা তাঁদের ওপর হামলা চালিয়েছে। গোয়ালঘরে পঠনপাঠনের করুণ চিত্র দেখতে যাওয়ার ‘অপরাধেই’ এই হিংসা ছড়ানো হয়েছে বলে তাঁর দাবি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও রাজস্থান পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলনেতা তিকা রাম জুলি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল চত্বরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার স্পষ্ট সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও সিজেপির এই পরিদর্শনের সিদ্ধান্ত ঘিরেই মূলত এই বড়ো সংঘৰ্ষের সূত্রপাত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *