মাখন-মিছরি নেই? জেনে নিন কোন ভোগেই খুশি হবেন লাড্ডু গোপাল!

বার্তা ডেস্কঃ

আগামী ৪ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী। এই দিনটিতে ঘরে ঘরে শ্রীকৃষ্ণের বালরূপ অর্থাৎ লাড্ডু গোপালের বিশেষ আরাধনা করা হয়। গোপালকে পরিবারের ছোট শিশুর মতোই স্নেহ ও ভক্তি সহকারে যত্ন নেওয়ার রীতি রয়েছে। শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় খাবার মাখন ও মিছরি, তাই সাধারণ নিয়ম অনুযায়ী গোপাল পুজোয় প্রতিদিন এই ভোগ নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

তবে কোনও কারণে ঘরে মাখন বা মিছরি না থাকলে গোপাল রুষ্ট হন না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে শুদ্ধ মনে ফল, চিনি, দুধ, দই, পনজিরি, ক্ষীর, রাবড়ি, মাখানা, তালের বড়া কিংবা মালপোয়া নিবেদন করা যেতে পারে।

গোপাল পুজো ও প্রসাদ নিবেদনের সঠিক নিয়ম:

  • তুলসী পাতা: গোপালকে যে প্রসাদই নিবেদন করা হোক না কেন, তাতে অবশ্যই তুলসী পাতা দিন।
  • সময়ানুবর্তিতা: শিশুর মতো গোপালকেও সঠিক সময়ে খাবার দেওয়া উচিত। দিনে অন্তত চারবার (সকাল, দুপুর, বিকেল ও রাত) ভোগ নিবেদন করুন।
  • পরিচ্ছন্নতা: ভোগ তৈরির স্থান বা রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক।
  • জল নিবেদন: প্রসাদ দেওয়ার পর অন্তত পাঁচ মিনিট ভোগ ঢেকে রাখুন এবং এরপর জল নিবেদন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *