চাকরি ছাড়ার পরও ইপিএফ অ্যাকাউন্টে অতিরিক্ত সুদ পাবেন কীভাবে?

বার্তা ডেস্কঃ

চাকরি ছাড়ার পরও প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ অ্যাকাউন্টে কত দিন পর্যন্ত সুদ পাওয়া যায়, তা নিয়ে বহু চাকরিজীবীর মনেই বিভ্রান্তি থাকে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, কোনো সদস্য ৫৫ বছর বয়সের আগে আগাম অবসর নিলেও তাঁর বয়স ৫৮ বছর হওয়া পর্যন্ত জমানো পিএফ ব্যালেন্সের ওপর নিয়ম অনুযায়ী সুদ জমতে থাকে। ফলে চাকরি ছাড়ার পর সদস্যের বয়স ৫৮ বছরে না পৌঁছানো পর্যন্ত অ্যাকাউন্টটি সক্রিয় থাকে এবং তিনি সুদের সুবিধা লাভ করতে পারেন।

তবে আমানতকারীর বয়স ৫৮ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ইপিএফ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাকটিভ হয়ে যায়। এরপর আর সেই জমা টাকার ওপর কোনো নতুন সুদ দেওয়া হয় না, যদিও মূল টাকা নিরাপদেই গচ্ছিত থাকে। তাই অবসর নেওয়ার পর বয়স ৫৮ বছর পূর্ণ হলে জমানো তহবিল তুলে নেওয়াই শ্রেয়। পাশাপাশি, চাকরি পরিবর্তন করলে পুরনো ও নতুন পিএফ অ্যাকাউন্ট ইউএএন-এর মাধ্যমে সঠিকভাবে যুক্ত আছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *