রাখির দিনই কি ঢুকবে কিষাণ নিধির টাকা? সরকারের ঘোষণায় তুঙ্গে জল্পনা!
বার্তা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে দাবি করা হচ্ছে যে আগামী ২৮ অগস্ট রাখি উৎসবের দিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২৪তম কিস্তির ২ হাজার টাকা দেওয়া হবে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভাইরাল হওয়া ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়ো ভিডিও, যার সাথে বাস্তব কোনও তথ্যের মিল নেই।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তায় প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে দেয় কেন্দ্র। গত ২০ জুন প্রকল্পের ২৩তম কিস্তি দেওয়া হয়েছিল। এরপর থেকেই পরবর্তী কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। তবে সরকার জানিয়েছে, ২৪তম কিস্তির টাকা প্রদান সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও ঘোষণা করা হয়নি। তাই এই ধরনের বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়া বার্তা ও এআই নির্মিত প্রতারণামূলক ভিডিওতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে।