তারেকের ভারত সফর ঘিরে নাটকীয় মোড়, রাষ্ট্রপতি ভবনের পদক্ষেপে তুঙ্গে ধোঁয়াশা!

বার্তা ডেস্কঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে শুক্রবার সকালে জানানো হয়, বাংলাদেশে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও মহড়ার কারণে ২২ আগস্ট নির্ধারিত ‘গার্ড পরিবর্তন’ অনুষ্ঠান বন্ধ থাকবে। এই বার্তার পর কূটনীতিবিদদের একাংশ নিশ্চিত হন যে সফর চূড়ান্ত। তবে নাটকীয় মোড় নিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রপতি ভবন থেকে পূর্বের এই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আদৌ এই কূটনৈতিক সফরটি হচ্ছে কি না, তা নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সম্প্রতি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ও শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্বস্তিকর আবহ বজায় রয়েছে। এর মধ্যেই রাষ্ট্রপতি ভবনের এই ঘন ঘন অবস্থান বদল সার্বিক পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। একদিকে সেপ্টেম্বর মাসে প্রস্তাবিত ব্রিকস সম্মেলনের আগে দুই দেশের মধ্যে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা চলছে, অন্যদিকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনা নয়া দিল্লির প্রস্তুতি ও ঢাকার সম্মতির বিষয়টি নতুন প্রশ্নের মুখে দাঁড় করাল। আগামী দিনে এই বিভ্রান্তির অবসান কীভাবে ঘটে, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *