৬,০০০ কোটির বিনিয়োগ বৈধ, কুণাল ঘোষকে বড় আইনি নোটিশ অশোক টোডির!

বার্তা ডেস্কঃ

ডানকুনিতে নতুন কারখানা তৈরি ও সরকারি অনুমোদন নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে মানহানির নোটিশ পাঠালেন শিল্পপতি অশোক টোডি। গত ১১ জুলাই লাক্স কোজি প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভূমিপুজো সম্পন্ন হয়, যেখানে মুখ্যমন্ত্রী সহ একাধিক হেভিওয়েট উপস্থিত ছিলেন।

এক সাংবাদিক বৈঠকে অশোক টোডি কুণালের সমস্ত অভিযোগ খারিজ করে জানান, সমস্ত আইনি প্রক্রিয়া ও সরকারি অনুমোদন মেনেই কাজ চলছে। কুণাল ঘোষ যেসব নথি দেখিয়েছেন সেগুলি ২০১২ ও ২০১৫ সালের (প্রায় ১৫ বছরের পুরনো), যার সাথে বর্তমান ৬০০ কোটি টাকার প্রজেক্টের কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, তাঁদের সংস্থা রাজ্যে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে।

অন্যদিকে, মানহানির নোটিশের জবাবে কুণাল ঘোষ জানিয়েছেন, প্ল্যান স্যাংশন নিয়ে প্রশ্ন তোলার জন্য কেউ আইনি ব্যবস্থা নিতে চাইলে নিতেই পারেন, এতে তাঁর নতুন কিছু বলার নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *