কলকাত

বার্তা ডেস্কঃ

কলকাতা শহরের মির্জ়া গালিব স্ট্রিটের বহুতলে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাসস্থান থেকেই তাঁকে আটক ও পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন।

তদন্তে জানা গেছে, মির্জ়া গালিব স্ট্রিটের ওই ছ’তলা ভবনের তৃতীয় ও পঞ্চম তলায় চালানো হতো হোটেল ‘শিখা ইন’। মালিক বীরেশ্বর মিত্র পুরো হোটেলটি দুটি আলাদা ভাগে বিভক্ত করে দুটি পৃথক পক্ষের কাছে লিজ়ে দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পেছনে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি ও লিজ় সংক্রান্ত অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *