রেকর্ড গড়ে বাজিমাত, সময়ের আগেই জনগণনা শেষ করে চমক সাঁইথিয়ার শিক্ষকের!

বার্তা ডেস্কঃ

শিক্ষকদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও, নির্ধারিত সময়ের অনেক আগেই জনগণনার কাজ শেষ করে নজির গড়লেন বীরভূমের সাঁইথিয়ার শিক্ষক মহম্মদ মেহেবুব আলম। বিজুরি অঞ্চলের ‘পারিসর প্রাথমিক স্কুল’-এর এই শিক্ষককে রোঙাইপুর গ্রামে ২৩৫টি বিল্ডিং, ৩২৫টি সেন্সাস হাউস এবং ২৪৯টি হাউসহোল্ড থেকে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।

১৬ অগস্ট থেকে ফিল্ড এনিউমারেশন শুরু হলেও, নিখুঁত পরিকল্পনা ও নিজস্ব কৌশলের জোরে তিনি দ্রুত তথ্য সংগ্রহের পাশাপাশি ‘HLO’ অ্যাপে আপলোডের কাজও সম্পন্ন করেছেন। কাজের সুবিধার জন্য তিনি আগেই কাঁচা-পাকা বাড়ি ও অবাস চিহ্নিত করে নিজস্ব ফরম্যাটে লাইন, বিল্ডিং ও সেন্সাস হাউস নম্বর সাজিয়ে নিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৬ নম্বর পার্টের বিএলও হিসেবে দায়িত্ব পালনকারী মেহেবুব আলম এর আগেও ‘SIR’-এর কাজ সময়ের আগে শেষ করে রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *