জেল নেল আর্ট করলেই বিপদ? বন্ধ্যাত্ব ও ক্যানসারের ঝুঁকি নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

বিয়েবাড়ি কিংবা পার্টির সাজে জেল ম্যানিকিউর বা নেল আর্ট এখন ফ্যাশন ট্রেন্ড। কিন্তু নখের চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। সম্প্রতি জেল পলিশে ব্যবহৃত ‘TPO’ নামক রাসায়নিককে প্রজননতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, জেল পলিশ দ্রুত জমাট বাঁধাতে ব্যবহৃত এই উপাদানটি দীর্ঘমেয়াদে বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এছাড়া জেল পলিশ শুকানোর জন্য ব্যবহৃত ইউভি (UV) বা এলইডি ল্যাম্পের অতিবেগুনি রশ্মি ত্বকের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, যা অকাল বার্ধক্য এবং স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে সতর্ক করছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

ঘন ঘন জেল ম্যানিকিউরের ফলে নখ ভঙ্গুর হয়ে যাওয়া, অ্যালার্জি ও ছত্রাকের সংক্রমণের মতো সমস্যাও দেখা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে বিপদ রুখতে। বিশেষজ্ঞেরা পরামর্শ দিচ্ছেন, পার্লারে ব্যবহারের পণ্য ‘TPO-Free’ কি না তা নিশ্চিত করুন এবং ঘন ঘন ইউভি ল্যাম্প ব্যবহার থেকে বিরত থাকুন। নখের চারপাশে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুন্দর সাজের চেয়েও শরীরের দীর্ঘমেয়াদী সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *