মোদী ছাড়া গতি নেই! চুঁচুড়ায় নতুন বার্তা রচনা বন্দ্যোপাধ্যায়ের
বার্তা ডেস্কঃ
হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার চুঁচুড়ায় এসে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে জানান, অন্নপূর্ণা প্রকল্পের তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু এখনও সুবিধা পাননি, তাদের চিন্তার কারণ নেই—সবাই এই সুবিধা পাবেন। তিনি ধৈর্য ধরার অনুরোধ জানান এবং বলেন, সমস্যা সমাধান না হলে সাংসদ অফিসে যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
চুঁচুড়ার একটি হোটেলে আয়োজিত বৈঠকে এক নতুন রাজনৈতিক সমীকরণ নজর কাড়ে। সেখানে এনসিপিআই সাংসদ রচনার সাথে বিজেপি বিধায়ক সুবীর নাগ ও তৃণমূলের একাধিক নেতা-কাউন্সিলরকে একসাথে দেখা যায়, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সাথে দেশের সার্বিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে রচনা মন্তব্য করেন, “মানুষ এখন উপলব্ধি করছে, মোদী ছাড়া গতি নেই।”
এছাড়াও, লোকসভা এলাকার হাইস্কুলগুলির প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত এক বৈঠকে ডিজিটাল শিক্ষা ও এআই (AI)-এর গুরুত্ব তুলে ধরেন সাংসদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি, অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ‘বন্দে মাতরম’ সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে কোনো মন্তব্য না করে তা এড়িয়ে যান তিনি।