ক্ষমতায় এসেই বড় বদল, ২৪৭ কলেজে এবার বিজেপির দাপট!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের প্রকাশিত ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে ক্ষমতাসীন দলের স্থানীয় বিধায়ক ও সাংসদদের নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা ও বাস্তব পদক্ষেপ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিরোধী দলগুলির মতে, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাস্তব কাজের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। উচ্চশিক্ষামন্ত্রীর দাবি, প্রথম দফায় প্রকাশিত তালিকায় শুধুমাত্র বিজয়ী জনপ্রতিনিধিদের রাখা হয়েছে এবং পরবর্তী ধাপে শিক্ষাবিদ ও সমাজকর্মীদের স্থান দেওয়া হবে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন মহলে এই পদবণ্টন ঘিরে অসন্তোষ দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *