পড়ুয়াদের মানসিক চাপ কমাতে CBSE-র নতুন নির্দেশ, বড় স্বস্তি শীর্ষ আদালতের!

বার্তা ডেস্কঃ

নবম শ্রেণিতে তিনটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-কে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বোর্ডের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্যকে নীতিগতভাবে সমর্থন করলেও, তা তড়িঘড়ি চালু করার বিষয়ে বোর্ডকে বিশেষভাবে সতর্ক করেছে শীর্ষ আদালত।

সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে বেঞ্চ জানায়, নতুন কোনো ভাষা শেখানোর আগে পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা বাধ্যতামূলক। উপযুক্ত ব্যবস্থা ছাড়া হুট করে নিয়ম চাপিয়ে দিলে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হতে পারে, যা হিতে বিপরীত হওয়ার ঝুঁকি বাড়ায়।

শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে নীতিগতভাবে এই সিদ্ধান্ত ভুল নয়, তবে বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রশাসনিক ও শিক্ষাগত জটিলতা আসতে পারে, তার স্থায়ী সমাধান প্রয়োজন। শিক্ষার গুণগত মান বজায় রেখে কীভাবে এই নিয়ম কার্যকর করা যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *