যাদবপুরে গেরুয়া হুঙ্কার! ক্যাম্পাসে জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় গর্জে উঠলেন শুভেন্দু

বার্তা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ বাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে কড়া হাতে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাফ জানান, এই রাজ্যে বসবাস করতে হলে প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবস পালনে বাধার তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, কিছু দেশবিরোধী শক্তি ক্যাম্পাসে শিক্ষা দফতরের আধিকারিকদের প্রবেশেও বাধা সৃষ্টি করছে।

একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের আশ্বস্ত করে তিনি জানান, প্রকল্প চালুর পর ভাতা পেতে সামান্য দেরি হলেও শীঘ্রই আরও কুড়ি থেকে বাইশ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য বাংলার সার্বিক উন্নয়ন এবং প্রকৃত যোগ্য কোনো সুবিধাভোগীকে এই ভাতার বাইরে রাখা হবে না। রিল বা বিক্ষোভে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বাম শিবির ও পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *