বাতিল চাকরির মেয়াদ বৃদ্ধি! সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ

বার্তা ডেস্কঃ

বিগত সরকারের আমলের বাতিল প্রায় ২৬ হাজার শিক্ষকের একাংশের চাকরির মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হতে চলেছে। তবে নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় কর্মরত শিক্ষকরা স্কুলে আসা বন্ধ করলে শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকারি আমলাকে চেয়ারম্যানের পদে বসিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।

অন্যদিকে, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধিতে রাজ্যের দুই হাজার হাই স্কুলে অত্যাধুনিক ‘অটল টিঙ্কারিং ল্যাব’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ল্যাবের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা রোবটিক সায়েন্স, থ্রি-ডি প্রিন্টার, সেন্সর ও ওপেন-সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ডের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি ও অনুসন্ধিৎসা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে স্কুল শিক্ষাদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *