পহেলগাম হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে দমাতে ভারতের বড় পদক্ষেপ, অনুপস্থিতিতেই শুরু বিচার!

বার্তা ডেস্কঃ

পহেলগাম সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়াল ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জম্মুর একটি বিশেষ আদালতের দেওয়া জামিন অযোগ্য পরোয়ানার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের নতুন ফৌজদারি আইনের বিশেষ বিধান কাজে লাগিয়ে, সাঈদকে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ ঘোষণা করে তার অনুপস্থিতিতেই মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইএ সূত্রের খবর, বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থানরত সাঈদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক মাধ্যমের সহায়তায় এই আইনি সমন পাঠানোর যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ভারতীয় আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ দিচ্ছে—এটি নথিভুক্ত করার পরই অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক দরবারে ভারত এক স্পষ্ট বার্তা দিতে চায়: পাকিস্তানের আশ্রয়ে থাকলেও হাফিজ সাঈদ কোনোভাবেই ভারতীয় বিচারব্যবস্থার হাত থেকে রেহাই পাবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *