মমতার ১৯ বই নিয়ে তোলপাড়, বিপাকে বিধানসভার কর্মীরা!

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গ—রাজনীতির অন্দরে বই বিতর্ক নতুন নয়। তবে এবার খোদ বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমূল্য ১৯টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় আটকে থাকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং ‘সঞ্চয়িতা’র মতো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি অনেক দিন আগে ইস্যু করা হলেও, রাজ্যে পালাবদলের পরেও সেগুলি জমা না পড়ায় কপালে হাত পড়েছে গ্রন্থাগার কর্মীদের।

নিয়ম অনুযায়ী বিধানসভার সদস্য না থাকলেও মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে বইগুলি রয়েছে। তবে খাতায়কলমে ফেরত না আসায় এবং বর্তমান দপ্তরের অনুমতি ছাড়া সেখান থেকে বই তোলার এক্তিয়ার না থাকায় তীব্র বিপাকে পড়েছেন কর্মীরা। একই সমস্যায় আটকে রয়েছে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া ১২টি বইয়ের ফাইলও। ব্যতিক্রম শুধু সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পটপরিবর্তনের পরেই নিজের নামে থাকা বইগুলি সসম্মানে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *