‘লড়কি বহিন’ প্রকল্পে ৯৬০৫ কোটির গরমিল! অন্নপূর্ণা ভাণ্ডারে হঠাৎ কড়াকড়ি কেন?

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে যোগ্য আবেদনকারীদের মনে যখন ক্ষোভ জমছে, ঠিক তখনই সামনে এলো ভিন রাজ্যের এক চাঞ্চল্যকর তথ্য। মহারাষ্ট্র সরকারের ‘লড়কি বহিন’ যোজনায় প্রায় ৯৬০৫ কোটি টাকার বিশাল গরমিলের খবর প্রকাশ্যে আসায় রাজ্য প্রশাসনের অতিরিক্ত কড়াকড়ির কারণ স্পষ্ট হচ্ছে।

২৪ সালের জুলাই মাসে মহারাষ্ট্রের মহাযুতি সরকার দুস্থ নারীদের স্বনির্ভর করতে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার লক্ষ্যে ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করে। তবে তথ্যের অধিকার (RTI) আইনের তথ্যে জানা গেছে, গত দুই বছরে অযোগ্য থাকা সত্ত্বেও প্রায় ৯২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে টাকা পৌঁছে গেছে। এমনকি এদের মধ্যে ৬২ লক্ষেরও বেশি মানুষের সঠিক KYC পর্যন্ত করা নেই।

প্রশাসন দফায় দফায় তালিকা যাচাই শুরু করতেই এই সুবিশাল জালিয়াতির চিত্র ধরা পড়ে এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া হতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের এই তিক্ত অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে শুরু থেকেই বাড়তি সতর্কতা ও ঝাড়াই-বাছাইয়ের ওপর জোর দিচ্ছে, যাতে সরকারি ফান্ডের অপব্যবহার রুখে প্রকৃত যোগ্যদের কাছেই অনুদান পৌঁছানো নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *