সরকার বদলাতেই জেলে নির্মল ঘোষ, অভয়া কাণ্ডে বিস্ফোরক মন্তব্য!
বার্তা ডেস্কঃ
অভয়া হত্যা ও তড়িঘড়ি দেহ সৎকারের মামলায় ব্যারাকপুর মহকুমা আদালতে জামিন পেলেন না জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আদালত তাঁকে আগামী ২৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ঘটনার রাতে জলহাটি শ্মশানে শেখর দেবনাথকে (অভয়ার বাবা) আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নির্মলের বিরুদ্ধে। আদালতে জমা পড়া গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ এখন নির্মলের বিরুদ্ধে ‘অস্ত্র আইন’ (Arms Act) যুক্ত করার আবেদন জানিয়েছে।
এর পাশাপাশি, এক ডেভেলপারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করে ১৮ লক্ষ টাকা তোলার পৃথক একটি তোলাবাজির মামলায় নির্মল ঘোষকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে লটারি সংক্রান্ত অন্য একটি তোলাবাজির মামলাতেও তদন্ত চলছে।
আদালতে পেশ ও স্বাস্থ্য পরীক্ষার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ তাঁর এই পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে তোপ দাগেন। তিনি অভিযোগ করে বলেন, “সরকার বদলেছে, তাই বিরোধীদের ওপর এখন এমন আচরণই করা হবে।”