বিয়ের ছবিতেই লুকিয়ে বিচ্ছেদের ইঙ্গিত! ওয়েডিং ফটোগ্রাফারদের নিয়ে বিস্ফোরক জ্যোতিষী।

বার্তা ডেস্কঃ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সমাজে বিবাহ বিচ্ছেদের হার বাড়লেও এর নেপথ্যের কারণ নিয়ে রয়েছে নানা বিতর্ক। সাম্প্রতিক সময়ে দাম্পত্য ভাঙার নেপথ্যে একটি সম্পূর্ণ নতুন এবং অবাক করা কারণ সামনে এনেছেন জ্যোতিষবিদ অনুভব ভৌমিক। তাঁর বিস্ফোরক দাবি, বর্তমান প্রজন্মের ওয়েডিং ফটোগ্রাফারদের অতিরিক্ত কড়াকড়ি ও বাড়াবাড়ির ফলেই নাকি বাড়ছে বৈবাহিক সম্পর্কের ভাঙন। এই অদ্ভুত যুক্তির সপক্ষে একটি পডকাস্টে তিনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন।

জ্যোতিষবিদের মতে, আকর্ষণীয় ও নজরকাড়া ফ্রেম পেতে ফটোগ্রাফাররা আজকাল বিয়ের নানা পবিত্র আচার-অনুষ্ঠানে সরাসরি হস্তক্ষেপ করছেন। তাঁরা অনেক সময় পুরোহিতদের মন্ত্রোচ্চারণ থামিয়ে দেন, যজ্ঞের আগুনের খুব কাছে ক্যামেরা নিয়ে যান এবং বর-কনের পিছনে বাড়ির বড়দের থাকতে বারণ করেন। এর ফলে বয়স্কদের আশীর্বাদ থেকে বঞ্চিত হন নবদম্পতি এবং বিবাহমণ্ডপে এক নেতিবাচক পরিবেশ তৈরি হয়। যদিও এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও সামাজিক রীতি ও প্রাচীন নিয়ম মেনে চলার ওপর বিশেষ জোর দিয়েছেন ওই জ্যোতিষী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *