পুরানো পেনশন ফেরাতে দিল্লিতে জওয়ানদের গর্জন!

বার্তা ডেস্কঃ

দেশ রক্ষায় সীমান্ত পাহারা দেওয়া আধাসামরিক বাহিনীর জওয়ানদের পদোন্নতি ও প্রাপ্য সম্মান নিয়ে তৈরি হওয়া তীব্র অসন্তোষ এবার রূপ নিতে চলেছে বড় সংঘাতে। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন আইন বাতিলের দাবিতে আগামী ১২ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সিএপিএফ-এর অবসরপ্রাপ্ত ও কর্মরত জওয়ানরা।

‘অ্যালায়েন্স অফ অল এক্স-প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ডাকে এই আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। জওয়ানদের প্রধান অভিযোগ, নতুন নিয়মের ফলে আইপিএস অফিসারদের ডেপুটেশনের সুযোগ বাড়ায় ক্যাডার অফিসারদের অধিকার ও পদোন্নতির পথ সংকুচিত হচ্ছে, যা তাঁদের আত্মসম্মানে বড় আঘাত। পুরনো পেনশন প্রকল্প চালু এবং সুপ্রিম কোর্টের রায়কে গুরুত্ব দেওয়ার দাবি তুলে তাঁরা এই অনড় অবস্থান নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *